বিভিন্ন প্রকার ঝুঁকির সম্ভাবনা এবং ক্ষতির পরিমাণ হ্রাস করাই বীমা করার মূল উদ্দেশ্য। বীমা করার ফলে নিম্নে লিখিত সুবিধা পাওয়া যায় :-
১। ব্যক্তির জীবন ও সম্পত্তির নিরাপত্তা পাওয়া যায়।
২। জীবন ও সম্পত্তির অনাকাঙ্খিত ক্ষতির পরিমাণ হ্রাস করে।
৩। বীমা ব্যবসা / বাণিজ্যে ঝুঁকি নিরসনের মাধ্যমে ব্যবসায়ীদেরকে মানসিক শক্তি ও সাহস প্রদান করে।
৪। স্বাবলম্বী হতে সাহায্য করে।
৫। বৃদ্ধ বয়সের সম্বল।
৬। বাধ্যতামূলক সঞ্চয় সৃষ্টি।
৭। ব্যবসায় ও শিল্পে অর্থ যোগান দেয়।
৮। ছেলে মেয়ের শিক্ষাদীক্ষা ও বিবাহকালে খরচ মেটাতে সাহায্য করে।
৯। আপদকালীন সময়ে ঋণ গ্রহণের সুবিধা।
১০। প্রদেয় প্রিমিয়ামের উপর আয়কর সুবিধা পাওয়া যায়।
.png)
0 Comments